• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

তিন মাস বন্ধ থাকার পর
সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017   Monday

সোমবার মধ্যরাত সাড়ে ১২টা থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। গেল ১মে থেকে মাছের সুষ্ঠ প্রজনন, বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য শিকার, আহরণ,বাজারজাতকরণ ও পরিবহনের উপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারী করে জেলা প্রশাসন।


এদিকে, দীর্ঘ তিন মাস মাছ শিকার বন্ধ থাকার পর হ্রদ মাছ শিকারে উন্মুক্ত হওয়ায় জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির (বিএফডিসি) সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের উপর গেল ১মে থেকে হ্রদে সকল প্রকার মাছ শিকার, অহরণ,বাজারজাত ও পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। তিন মাস পর্ষন্ত হ্রদে সকল প্রকার মাছ শিকার,আহরণ নিষেধাজ্ঞার পর সোমবার রাত সাড়ে ১২টা থেকে মাছ শিকারের জন্য উন্মুক্ত করার প্রজ্ঞাপণ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, কাপ্তাই হ্রদে কেবলমাত্র বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি(বিএফডিসি) থেকে লাইসেন্সধারীরা মাছের নির্ধারিত শেয়ার অথবা শুল্ক প্রদান সাপেক্ষে কাপ্তাই হ্রদে মাছ শিকার যাবে। এছাড়া হ্রদের ৭টি মাছের অভয়াশ্রম এলাকায় কোন প্রকার মাছ শিকার যাবে না। সেগুলো হল ফিরচারী ঘাট সংলগ্ন হ্রদ এলাকা, রাঙামাটি রাজ বন বিহার সংলগ্ন, জেলা প্রশাসকের বাংলো এলাকা, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘাট সংলগ্ন এলাকা, নানিয়ারচরের ছয়কুড়ি বিল এলাকা, কাপ্তাইয়ের নৌ বাহিনী ক্যাম্প সংলগ্ন এলাকা ও বিলাইছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন হ্রদ এলাকা।

 

এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নয় ইঞ্চির নিচে কোন পোনা মাছ শিকার যাবে না। বিএফডিসি’র নির্ধারিত অবতরণ ঘাট ব্যতীত অন্য কোথাও মাছ অতবরণ করা যাবে না এবং বিএফডিসি নির্ধারিত শুল্ক পরিশোধ ব্যতীত কোন মাছ বা শুটকি বিক্রয় করা যাবে না।


এদিকে, দীর্ঘ তিন মাস কাপ্তাই হ্রদের মাছ শিকার ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হ্রদের উপর জীবিকা নির্ভরশীল প্রায় ৭০ হাজার মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে শুধূ জেলে রয়েছেন ২০ হাজার ১৬৯জন। তিন মাস বন্ধের পর প্রায় ৫০টির মত বরফও কল খুলেছে। এসব বরফ কল থেকে বরফ নিয়ে গতকাল সকাল থেকে হ্রদের বিভিন্ন প্রান্তে চলে গেছেন জেলে ও বোট চালকরা।


এফডিসি`র রাঙামাটির উপ-ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম জানান,সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার, আহরণ,বাজারজাত ও পরিবহনের জন্য উন্মুক্ত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ