• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পথ নাটক প্রদর্শিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2017   Sunday

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের দুশ্চিন্তা ও  মানসিক ভয়-ভীতি দুর করতে ‘আমার পাহাড় আমার ঘর ’ নামের পথ নাটক রোববার প্রদর্শিত হয়েছে।

 

ত্রিশ মিনিটের প্রদর্শিত এ নাটকে গেল ১৩ জুন রাঙামাটিতে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও বিপর্যস্ত মানুষের মনোসামাজিক সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া যারা আপনজন হারিয়ে, গৃহহীন হয়েছেন এবং সেই রাতের দূঃসহ স্মৃতি নিয়ে ভয়-দুঃশ্চিন্তা-আতংকের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের চিত্র উপস্থাপন করে মানসিকভাবে এ সকল মানুষকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য এই পথ নাটকের মাধ্যমে আহ্বান জানানো হয়।

 

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের আশ্রয় কেন্দ্র রাঙামাটি মেডিকেল কলেজের নব নির্মিত ছাত্রাবাসের প্রাঙ্গনে উৎস -এর পরিবেশনায় ও একশনএইড এর সহযোগিতায় এ নাটক মঞ্চস্থ করা হয়।

 

 নাট্য প্রদর্শনীতে কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উৎস-এর কর্মকর্তা রেজা আজীজ, ওবায়দুল ইসলাম মুন্না, স্থানীয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা গ্রীনহীলের লালসোয়াক লিয়ানা পাংখোয়া প্রমুখ।

 

নাট্য প্রদর্শনীর পর উপস্থিত দর্শকদের সাথে ইন্টারেকশনেরও আয়োজন করা হয়। প্রদর্শিত নাটকে উৎস এর নাট্য দল অংশ গ্রহন করেন।  তারা হলেন, মো. ইউনুস রানা, সবরিনা রেজা শিমুল, মো. ওমর ফারুক, হাসনা হেনা, মো. নাসির, মো. আরিফুর রহমান ও মো. সুলতান।

 

উৎস-এর প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম জানান পাহাড়ের ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের মানসিক সহায়তা দিতে একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় উৎস এর পক্ষ থেকে ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাঙামাটি জেলা ক্রীড়া পরিষদ কার্যালয় ও মোনঘর কিন্ডার গার্টেন স্কুলে সম্পন্ন করেছে দলগত সাইকোথেরাপি অধিবেশন ও ব্যক্তিগত কাউন্সেলিং অধিবেশন।

 

তিনি আরো জানান, থেরাপিউটিক থিয়েটার এর বিভিন্ন সৃজনশীল কৌশল ব্যবহার করে পরিচালিত এসব অধিবেশনে স্টেডিয়াম আশ্রয়কেন্দ্র, মেডিকেল কলেজ হোস্টেল আশ্রয় কেন্দ্র ও মোনঘর ভাবনা কেন্দ্র আশ্রয়কেন্দ্রের ২০০জন দলগত সাইকোথেরাপি অধিবেশনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে অধিক মানসিক সহায়তা প্রয়োজন এমন ৯৫জনকে ব্যক্তিগত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ