• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পৌরসভার সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017   Monday

সোমবার রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে মতনিবনিময় সভার আয়োজন করা হয়।

 

নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদশে (টিআইবি) এর উদ্যোগে পৌর সভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। সভায় সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায় ও স্বজন সমন্বয়ক মুজিবুল হক বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা,সনাক সদস্য মোহাম্মদ আলী। সভায় সঞ্চালনা করেন  টিআইবি’র এরিয়া ম্যানেজার   মোহাম্মদ মাসুদুল আলম। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর,সচিব,প্রশাসনিক কর্মকর্তাসহ ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।  বিগত সভার আলোচনা ও সিদ্ধান্ত পাঠ করেন ইয়েস সদস্য অন্তর সেন শুভ।

 

সভায় গেল মার্চ মাসে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

 

উপস্থিত কাউন্সিলররা বলেন, যে কাজগুলো পৌরসভার বাস্তবায়ন করার বিধান রয়েছে তা করছে জেলা পরিষদ। এতে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে এবং পৌরসভার নাগরিক বান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছে।

 

সনাক সভাপতি চাঁদ রায় বলেন পৌরসভাকে নাগরিক বান্ধব করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সাথে আরও সম্পৃক্ত হতে হবে ও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দকে বছরে কমপক্ষে তিন বার জনগণের মুখোমুখি হয়ে পৌরসভার সেবা সম্পর্কে জানানো প্রয়োজন এবং জনগণের সমস্যাসমূহ তাদের নিকট হতে গ্রহন করে পরিকল্পনা করতে হবে। তাছাড়া শক্তিশালী পৌরসভা গঠণের জন্য নির্বাচিত প্রতিনিধিদের পৌরসভা আইন ২০০৯ অনুসরণ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন,বর্ষাকাল ও রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাঘাট নির্মান ও সংস্কারে উদ্যোগ নেয়া হলেও তা করা যায়নি। বর্তমানে কয়েকটি এলাকার ড্রেন ও রাস্তা সংস্কার এবং  নির্মানে টেন্ডার হয়েছে। সেগুলো বর্ষাকাল শেষ হওয়ার সাথে সাথে কাজ শুরু হবে। তিনি আরও বলেন,রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য রাঙামাটি পৌরসভা দৈনিক ২৩ টন ময়লা অপসারণ করে এবং  ২০০ ভ্রাম্যমান ডাস্টবিন চালু করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় দুটি পাবলিক টয়লেট নির্মানের পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরো বলেন, দেশের অন্যান্য পৌর সভার তুলনায় পার্বত্য এলাকার পৌরসভার কার্যক্রম এবং আয়ের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।  তারপরও পৌরসভার সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করবে এবং মতবিনিময় সভায় যে সকল সিদ্ধান্ত গৃহীত তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ