• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কনভেনশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017   Monday

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কনভেনশন ২০১৭ এর লক্ষ্যে রাজধানী ঢাকায় ভূমিধস: কারণ চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম পর্বে কনভেনশন ও মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এম পি। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, স্বাগত বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। কনভেশনে সারা দেশ থেকে দুই হাজার প্রতিনিধি অংশ নেয়।

 

দ্বিতীয় অধিবেশনে কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফয়জুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন, ড. আসলাম আলম, রেক্টর, বিপিএটিসি (সিনিয়র সচিব)। স্বাগত বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. অর্দ্ধেন্দু শেখর রায়, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক রেশাদ মহম্মদ ইকরাম আলী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। রেপোটিয়ার হিসেবে কর্মশালার সারসংক্ষেপ উপস্তাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক জনিম উদ্দিন ও বেগম নুরুন্নাহার চৌধুরী।

 

কর্মশালায় রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভূক্তভোগীরা অভিজ্ঞতা বর্ণনা করেন।

 

সভায় আলোচকরা বলেন, ভূমিধসের অন্যতম কারণগুলো হলো, ভূপ্রাকৃতিক কারণে আবহাওয়া পরিবর্তন, ডি-ফরেষ্টেশন, অপরিকল্পিত ভাবে পাহাড় কাটা, অতিবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প এর ফলে পাহাড় ও বিভিন্ন স্থানে মাটির ফাটল যেখান দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে  পাহাড় ধসের ঘটনা ঘটছে, জুম চাষের পদ্ধতি পরিবর্তন একই স্থানে প্রতিবৎসর জুম চাষ করা, ড্রেনেজ সিস্টেম না থাকাসহ অন্যান্য কারণ রয়েছে। বক্তারা এব্যাপারে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ