• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2017   Monday

জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা  সোমবার অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যলয় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.রাশেদুল ইসলাম। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম কাউসার হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক  জিয়া আহম্মেদ সুমন , খাগড়াছড়ি এএসপি মো.আব্দুল কাদের ,পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা , খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম , খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরু জামান , নির্বাহী কর্মকর্তা টিটন খীসা , সহকারী কমিশনার এস এম শান্তনু চৌধুরী , জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এস এম শফি ,  উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা , জেলা শিক্ষা অফিসার মো. আজিজুল হক , সুদর্শন দত্ত প্রমুখ। এছাড়া এনজিও প্রতিনিধি  ও  শিক্ষকরা উপস্থিত ছিলেন ।

 

সভায় নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শে উজ্জীবিত করতে  টাউন হলে স্থাপিত জাতির পিতা  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হল পর্যন্ত র‌্যালির আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা , কবিতা আবৃত্তি, চিত্রাংকন  এবং  মসজিদ , মন্দির , গির্জা , বিহারে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মো.রাশেদুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর আর্দকের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে এক যোগে কাজ করার পাশাপাশি খাগড়াছড়ি বিভিন্ন স্কুল , কলেজ ,মাদ্রাসা  সকল ছাত্র ছাত্রীদেরকে জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস সর্ম্পকে তুলে ধরার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ