• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ভারী বর্ষনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ২০মিটার এলাকায় ভয়াবহ ভাঙ্গন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2017   Tuesday

টানা ভারী বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে খামার পাড়া এলাকায় নতুন করে প্রায় ২০মিটার রাস্তা সম্পূর্ন বিধস্ত হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সীমিত আকারে যানবাহণ চলাচল করতে দেয়া হচ্ছে।


জানা যায়, কয়েক দিনে টানা ভারী বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া এলাকায় নতুন করে ২০ মিটার রাস্তা সম্পূর্নভাবে ভেঙ্গে যায়। বর্তমানে ভেঙ্গে যাওয়া স্থান দিয়ে বৃষ্টির পানি বয়ে যাচ্ছে। সড়কের এই স্থানে এতই ভয়াবহ আকারে ভেঙ্গে গেছে যে যা সড়কটি মেরামত করতে মাস দুয়েক সময় লেগে পারে। এর আগে গেল ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুটি স্থানে ভেঙ্গে যায়। ১মাস ৩ দিন পর কতুকছড়ি ইউনিয়নের সাপছড়ি হিজিং পাড়া এলাকায় ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করার যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছিল।


অপরদিকে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শাল বাগান এলাকায় মেরামত করা অংশটি ঝুকিপূর্ন হয়ে উঠায় এখনো সীমিত আকারে সিএনজি,এম্বুলেন্স ও মাইক্রোবাস চলাচল করতে দেয়া হচ্ছে।


সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন জানান, গেল কয়েক দিনে টানা বর্ষনের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া এলাকায় প্রায় ২০মিটার রাস্তার সম্পূর্ন ভেঙ্গে গিয়ে বর্তমানে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে ওই স্থান দিয়ে। তবে বৃষ্টি কমলে সড়ক জনপথ বিভাগের লোকজন ভেঙ্গে যাওয়া স্থানে কাজ শুরু করবেন।

 

তিনি আরো জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এখনো সীমিত আকারে সিএনজি,এম্বুলেন্স ও মাইক্রোবাস চলাচল করতে দেয়া হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।


উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি সদর,জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় দুই সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে জেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ