• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে কুষ্ঠূ রোগ বিষয়ক আঞ্চলিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2017   Monday

পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠূ রোগ বিষয়ক  বার্ষিক অগ্রগতি  বিষয়ক  পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পর্যায়ের পর্যালোচনা  কর্মশালা সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

দি লেপ্রোসি  মিশন  ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিএইচটি লেপ্রোসি কন্ট্রোল এন্ড রিহেবিলেটশন প্রকল্পের আওতায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরী। জেলা  সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডাঃ সোহরাব হোসেন, বাংলাদেশ টেলিভিশনের বার্তা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল,  বাংলাদেশ লেপ্রোসি মিশনের চট্টগ্রামের বিভাগীয় প্রধান জন অর্পন সমদ্দার বিশেষ অতিথি ছিলেন। কর্মশলায় পার্বত্য চট্টগ্রামের কুষ্ঠূরোগীর পরিস্থিতি , কুষ্ঠূ রোগী নির্নয় এবং পূণর্বাসন বিষয়ক  বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন  লেপ্রোসি মিশনের  প্রোগ্রাম  ম্যানেজার পরশ চাকমা এবং ডাঃ জীবক চাকমা।

 

 কর্মশালায় জানানো হয় সিএইচটি    লেপ্রোসি কন্ট্রোল এবং রিহেবিলেটশন কর্মসূচীর আওতায় ২০০২ সাল থেকে ২০১৬ সাল  মেয়াদে  সর্বমোট ৩৫৭৭ জন   কুষ্ঠুরোগীকে চিহ্নিত করা হয়েছে। তবে  ধারাবাহিক ভাবে রোগে আক্রান্তের সংখ্যা কমে আসছে । ২০১৬ সালে কর্মসূচীর আওতায় ১১০ জনকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং এই সময়ে ১২১ জন নতুন রোগীকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ৫ জন শিশু রয়েছে।

 

দিনব্যাপী কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং কুষ্টূ রোগ হতে আরোগ্য প্রাপ্ত রোগী সহ ৫০ জন অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ