• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ের ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2017   Sunday

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোববার কাপ্তাইয়ের ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন করা হয়েছে ৩০৬ টি বিভিন্ন প্রজাতির চারা।

 

উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে উপজেলা পর্যায়ে এই কর্মসুচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। এ সময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারসহ শিক্ষকরা উপস্হিত ছিলেন।

 

এদিকে কর্মসুচীর অংশ হিসাবে রাইখালি ইউনিয়ন পর্যায়ের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ রোপনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কর্মসুচীর উদ্বোধন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এ সময় স্কুলের প্রধান শিক্ষক তপন কান্তি দে, পরিচালনা কমিটির সভাপতি অজয় সেন সহ শিক্ষকরা  উপ্স্হিত ছিলেন। কর্মসুচীর অংশ হিসাবে চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। প্রধান শিক্ষক নেলী বড়ুয়া কর্মসুচীর উদ্বোধন করেন।

 

কাপ্তাই বিএফআইডিসির প্রধান শিক্ষক মো: ইউসুফ, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মংসুচাইন মার্মা এবং সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা তংচংগ্যা জানান তাদের ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ