• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আগামী পহেলা আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ মাছ শিকারের জন্য খুলে দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2017   Sunday

টানা তিনমাস  বন্ধ থাকার পর আগামী পহেলা আগষ্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য খুলে  দেয়া হচ্ছে।

 

রোববার রাঙামাটিতে কাপ্তাই হ্রদে  মাছ আহরন বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক এক সভায় এ তথ্য জানা গেছে। 

 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে  মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করনসহ হ্রদে অবমুক্তকৃত কার্প জাতীয় মাছের পোনার সুষ্ঠূ বৃদ্ধির লক্ষ্যে  গত পহেলা মে মধ্যরাত থেকে হ্রদ হতে মাছ আহরন, পরিবহন এবং বাজার জাতকরনের উপকরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন।

 

সভা সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটি কেন্দ্রের  ব্যবস্থাপক কমান্ডার মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, জেলার মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠানে কাপ্তাই হ্রদের মৎস্য আহরনের সাথে জড়িত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায়, হ্রদে জাঁক  ব্যবহারকারী মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করে তাদের শাস্তি  প্রদান,ব্যক্তিগতভাবে নেট দিয়ে মাছ চাষ নিষিদ্ধ, মাছ আহরন কালীন সময় কাপ্তাই হ্রদের মাছের ৬ টি অভায়শ্রমে মাছ  শিকার এবং  পোনা মাছ আহরন ও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানের গভীর অংশে খাঁচায় মাছ চাষ  করার বিষয়ে উদ্যোগ  নেয়ার কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ