• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে দুদিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপ্ত,আশানুরুপ চারা বিক্রি হয়নি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2017   Thursday

কাপ্তাইয়ে দুদিন ব্যাপী বৃক্ষ মেলার  বুধবার সমাপ্ত হয়েছে। তবে এবার বৃক্ষমেলায় আশানুরুপ চারা বিক্রি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নার্সারী মালিকরা।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম এবং কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী। 

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহনকারী স্টল মালিকদের পুরস্কার বিতরন করেন। মেলার শেষ দিনে প্রচুর লোকসমাগম দেখা যায়। কেউ এসেছেন চারা কিনতে,কেউ পরিবার নিয়ে ঘুরতে আবার কেউবা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে।


চট্রগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ নার্সারি, অনেক লাভের আশায় কয়েক হাজারের বিভিন্ন প্রজাতির চারা নিয়ে আসে কাপ্তাই বৃক্ষমেলায়। কিন্ত আশনারুপ বিক্রি না হওয়ায় হতাশ প্রকাশ করলেন নার্সরি মালিক আব্দুল কাদের এই প্রতিবেদকেরর কাছে। তিনি জানান লাখের উপরেও বিক্রির টার্গেট থাকলেও বিক্রি হয়েছে মাত্র ৬৫ হাজার। এভাবে এই প্রতিবেদকের কাছে হতাশা প্রকাশ করলেন রাংগুনিয়া আলম শাহ পাড়ার আলম নার্সারির মালিক মো আলম,রাইখালি ভাই ভাই হর্টিকালচার নার্সারির মালিক মো ইদ্রিচ আলী, আনোয়ারা কাফকো কসমো নার্সারির মালিক আবুল কালাম আজাদ সহ মেলার প্রায় স্টলের মালিকরা। নার্সারি মালিকরা জানান প্রচার প্রচারনা কম হওয়ায় এবার মেলায় ক্রেতার সংখ্যা ছিলো গত বছরের চেয়ে কম।

 

মেলায় আগত কাপ্তাই শীলছড়ির শফিউল আলম খোকন জানান আরো একটু প্রচার প্রচারনা হলে মেলায় ক্রেতার সংখ্যা বাড়তে পারতো। তবে তিনি মেলার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মেলায় আসা শিলছড়ির ছোট বন্ধু অম্রাচিং মার্মা তার বাবা রতন মার্মার সাথে এসেছেন গোলাপ ফুলের চারা কিনতে, কিন্ত না পেয়ে একটু হতাশ প্রকাশ করলেন তার বাবা রতন মার্মা। কাপ্তাই প্রজেক্ট এলাকার গৃহবধু খোদেজাও পরিবার নিয়ে এসেছেন শেষ দিনে মেলায় চারা কিনতে।তারা মেলার সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি লেবু, জাম্বুরার চারা কিনলেও মরিচ গাছের চারা না পেয়ে একটু ব্যথিত হন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো সামসুল আলম চৌধুরী এবং উপ সহকারী উদ্ভিদ উদ্যান কর্মকর্তা মংসুপ্রু মার্মার সাথে,তারা জানান সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে এই অঞ্চলের মানু্ষের জান মালের ব্যপক ক্ষতি হয়,ফলে লোকসমাগম এবং বিক্রি একটু কম হয়েছে। এছাড়া সম্প্রতি রাঙামাটি জেলা পরিষদ,উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন এনজিও সংস্হা সমুহ বিনামূল্যে কৃ্ষকদের মাঝে চারা বিতরন করায়  মেলায় কিছুটা প্রভাব ফেলেছে। 

 

সমাপনী দিনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান:

কাপ্তাই উপজেলা পরিষদের সহোযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বৃক্ষ মেলার সমাপনি দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশন করে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। বেতার শিল্পী রফিক আশেকীর কন্ঠে বৃক্ষ বিষয়ক গান,অন্ধ শিল্পী কালুর কন্ঠে হারানো দিনের গান সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এর আর লিমন,বেতার শিল্পী মো রফিক,রওশন তানি,জ্যাকলিন তংচংগ্যা, বসু মল্লিক এবং উপ সহকারী উদ্ভিদ উদ্যান কর্মকর্তা মংসুপ্রু মার্মার কন্ঠে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন মেলায় আগত দশর্নাথীরা উপভোগ করে তুমুল করতালিতে। নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে সহোযোগিতা করেন ফনীন্দ্র লাল ত্রিপুরা,ঝুলন দত্ত,রোকন,অভিজিত, পুলক এবং অর্নব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ