• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃংখলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের কাজ করতে হবে-মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2017   Wednesday

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দীন পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃংখলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের আরও ভালভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামের বাইরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের চেয়ে  এ অঞ্চলের সদস্যরা একটা ভিন্ন পরিবেশ ও  অনেক বেশী চ্যালেঞ্জ রয়েছে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যরা সাহসী ভূমিকা পালন করেছে। আগামীতে  যাতে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় এ জন্য সবাইকে সর্তকতামূলক ব্যবস্থা নিতে হবে।

 

তিনি আরো বলেন, আগামী বছরের শেষে বা ২০১৯ সালের শুরুতে জাতীয় নির্বাচন হবে তার জন্য অনেকগুলো কাজ করতে হবে এবং প্রস্তুতিও নিতে হবে। একই সাথে প্রত্যন্ত অঞ্চলে যে যার সামর্থ্য রয়েছে তা দিয়ে বাল্য বিবাহ রোধ, জঙ্গি তৎপরতা রোধ, মাদকাসক্তি রোধ ও যৌতুক প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। সবাই সন্মিলিত এই খারাপ কাজগুলো থেকে কিছু লোককে বিরত রাখা যায় তাহলে এই বাহিনীর স্বার্থক হবে।

 

বুধবার রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ও ক্ষতিগ্রস্থ আনসার ও ভিডিপি পরিবারকে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট  মিলনায়তনে আয়োজিত জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল পারভেজ আকরাম, সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের চট্টগ্রামের পরিচালক নির্মলেন্দু বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ প্রমুখ। 

 

অনুষ্ঠানে শেষে পাহাড় ধসে নিহত হিল আনসার সদস্য জিয়াউর রহমানের পরিবারকে এবং ক্ষতিগ্রস্থ একশ আনসার ও ভিডিপি পরিবারের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রি বিতরণ করেন

 

প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দীন বলেন, আনসার ও ভিডিপি বাহিনীর অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা একই দিনে সমাধান করা যাবে না। ক্রমান্বয়ে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

 

তিনি বলেন,সেনাবাহিনী,বিজিবি এর সাথে অপারেশনের কাজ করে যাচ্ছে আনসার বাহিনীরা। তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অত্যন্ত সুশৃংখলভাবে কাজ করে যেতে হবে।

 

১৩ জুন  একটি স্মরনীয় দিন, এ দিনে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় ১২০ জনের প্রাণীহানী ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বিজিবি,পুলিশ,সেনাবাহিনীসহ সবাই সন্মিলিতভাবে এক অপরকে এগিয়ে গিয়ে দুর্যোগ মোকাবেলা করেছেন। এ দুর্যোগের মধ্যে ঘুরে দাড়াঁনোর চেষ্টা করছেন। আস্তে আস্তে আশ্রয় কেন্দ্রের সংখ্যা কমে আসতে শুরু করেছে। ক্ষতিগ্রস্থদের পূর্নবাসন করা হবে। তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। 

 

তিনি পাহাড় ধসে নিহত হিল আনসার সদস্য জিয়াউর রহমানের  ছেলে মাহী উদ্দীন জিহাদের লেখাপড়া দায়িত্বসহ প্রতি মাসে তিন হাজার টাকা করে দেয়া এবং পরবর্তীতে চাকুরী দেয়ার ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ