• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নানিয়ারচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়েছে।


জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গনে নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ। এ সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাইন সাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অরুন বিকাশ চাকমা, রামহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলেিগর যুগ্ন সাধারন সম্পাদক এলিফেন্ট চাকমা প্রমুখ।


পরে জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্যসামগ্রীগুলো তুলে দেন।


উল্লেখ্য, সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদসা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ