• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে দূর্যোগ মোকাবেলায় জরুরী সাড়া প্রদানে নারী অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017   Tuesday

দূর্যোগ মোকাবেলায় জরুরী সাড়া প্রদানে নারী বিষয়ক এক অবহিতকরন সভা মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল ও এ্যাকশন এইড উদ্যোগে শহরের আশিকা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এ সময় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং মারমা, এ্যাকশান এইড এর প্রোগ্রাম অফিসার নুরুনাহার বেগম, ইউএনএফপিও এর ফ্লিড কো-অর্ডিনেটর সুমন চাকমা, গ্রীনহিলের কনসালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।


এসময় পৌর কাউন্সিলর, সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের নারীনেত্রী ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দূর্যোগে নারীদের করনীয় সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরেন গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার।


সভায় বক্তরা বলেন, যে কোন দূর্যোগে সাড়াদানে পুুরুষদের পাশাপাশি সকল পর্যায়ের নারীদের দক্ষতা বৃদ্দির মাধ্যমে দূর্যোগ পূর্ববর্তী ও পরিবর্তি সময়ে দূর্গতদের সহায়তায় নারীদের ভ’মিকা রাখতে গ্রীনহিল ও এ্যাকশন এইড এর এ ধরনের উদ্দ্যেগ সত্যিই প্রসংসনীয়। এর ফলে দূর্যোগ কাটিয়ে উঠা অনেক সহজতর হবে। মানুষের কল্যানে আমাদের সবাইকে কাজ করতে হবে তবে তা বিচ্ছিন্নভাবে না করে সমন্বিতভাবে করলে সকলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মন্তব্য করেন বক্তরা।


উল্লেখ্য, পাহাড় ধসে রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত নারীদের মধ্যে থেকে দুই পর্বে একশ জনকে এই অবহিতকরণ প্রশিক্ষনে অন্তর্র্ভূক্ত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ