• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2017   Friday

শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে  বিভিন্ন প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রি বিতরন করা হয়েছে।

 

শহরের মাঝেরবস্তী এলাকায় তার নিজ বাসভবনে শুক্রবার জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু ক্রীড়া সংগঠন প্রধানদের হাতে পরিষদের হাতে এসব ক্রীড়া সামগ্রি বিতরণ করেন। এ সময় সৃষ্টি স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি আদনান পাশা সুজা, সৃষ্টি স্পোটিং ক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান হিরো, সৃষ্টি স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক আলমগীর, যুব সংঘ ক্লাবের সাধারন সম্পাদক জনি ত্রিপুরা’সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

পরে তিনি স্পোটিং ক্লাব, যুব সংঘ ও সৃজন স্পোটিং ক্লাব’সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানকে ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল’সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

এসময় জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু বলেন, ক্রিকেট’সহ বিভিন্ন খেলায় বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের মাঝে আমাদের দেশ এখন একটি সুপরিচিত দেশ। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে এ জেলারও রয়েছে ঐতিহ্য। জাতীয় পর্যায়ে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান থেকে স্বনামধন্য অনেক ফুটবল খেলোয়ার রয়েছেন। এ ঐতিহ্য যাতে হারিয়ে না যায় এবং যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত না হতে ক্রীড়ার প্রতি মনোযোগী হয় সে লক্ষ্যেই জেলা পরিষদের এ মহতি উদ্যোগ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ