• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে পাহাড় ধসে নিহতদের পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2017   Thursday

পাহাড় ধসে জুরাছড়িতে নিহতদের পরিবারের মাঝে  বিএনপি’র পক্ষ থেকে বৃহস্পতিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

জুরাছড়ি উপজেলায় বিশ্রামাগারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি  মো: শাহ আলম। জুরাছড়ি বিএনপির সভাপতি কিরণ বিকাশ চাকমার সভাপতিত্বে দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সুস্বপন দেওয়ান, যুগ্ন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি  মো: শাহ আলম অভিযোগ করে বলেন সরকার প্রতিবছর পার্বত্য এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ছিয়াত্তর হাজার মেট্রিক টন খাদ্য-শষ্য বরাদ্দ দিলেও  সে গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব খাদ্য-শষ্য লুটপাট হচ্ছে।

 

তিনি আরো অভিযোগ করে বলেন, জননেত্রী খালেদার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্বত্য এলাকায় পাহাড় ধস ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদানে আসার পথে আওয়ামী লীগের লালিত সন্ত্রসীরা হামলা ও ক্ষতিগ্রস্থদের ত্রান লুটপাট করেছে।

 

তিনি বলেন, জেলা পরিষদ সাধারণ মানুষের দুর্যোগে খোজ-খবর নেওয়ার সময় নেই-তারা এখন চাবরী বাণিজ্য নিয়ে মহাব্যস্ত। মেধাকে গুরুত্ব না দিয়ে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। চাকরীর জন্য এখন আর লেখা-পড়ার প্রয়োজন নেই-শুধু মাত্র জয় বাংলা বলতে পারলে দলের কর্মীদের চাকরী দিচ্ছে জেলা পরিষদ বলে তিনি দাবী করেন।

 

উল্লেখ্য সম্প্রতি পাহাড় ধসে জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নে ৩ জন, মৈদং ১ জন, দুমদুম্যা ইউনিয়নে ২জন মারা যান। নিহত পরিবারের মাঝে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ