• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2017   Sunday

 

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে রোববার ত্রাণ বিতরণ করা হয়েছে।


ত্রাণ বিতরণ করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা কেরল, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী ঝর্না খীসা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিরা জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৩৩৬টি পরিবারের প্রায় ১২শত ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল, শাড়ি, লুঙ্গি ও ফলজ গাছের চারা বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র দিয়ে আওয়ামীলীগকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করা হলে পাহাড়ে আর সাম্প্রদায়িক সম্প্রীতি স্থায়ী থাকবে না বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, অস্ত্র কখনো মানুষের মঙ্গল বয়ে আনে না। পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে পাহাড়ে শান্তি কখনোই চিরস্থায়ী হবে না।


জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্যবাসীর প্রতি বর্তমান সরকার খুবই আন্তরিক। এ অঞ্চলের মানুষের ভাগ্যউন্নয়নে বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি’সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশে রাঙ্গামাটিতে সাম্প্রতিক ঘটে যাওয়া দূর্যোগের পর পরই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা পরিষদ ছুটে গিয়েছে। প্রতিনিয়তই ক্ষতিগ্রস্থ পরিবারদের নগদ অর্থ, খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আগামীতেও সকল দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে সবসময় এ পরিষদ থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ