• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পাহাড় ধস ঘটনায়
২০ দিনেও কাপ্তাইয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2017   Saturday

টানা বর্ষনে পাহাড় ধসে মারাত্মক বিপর্যয়ের ২০ দিনেও কাপ্তাই উপজেলায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। কিছু কিছু স্থানে বিজিবি’র প্রচেষ্টায় হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


সংশ্লিষ্ট সুত্র জানায়, গেল ১৩ জুন কাপ্তাই সহ রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায়। এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে সড়ক নিচিহ্ন সহ সড়কের উপর মাটি চাপা পড়ে। এতে জেলা সদর রাঙামাটি সহ চট্টগ্রামের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। ইতিমধ্যে বিজিবি’র প্রচেষ্টায় উপজেলার বড়ইছড়ি-রাঙামাটি সড়ক, কাপ্তাই-রাঙ্গামাটি নতুন সড়ক, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই অংশের বিভিন্ন স্থানে চাপা পড়া মাটি ও ভেঙ্গে যাওয়া সড়কে বালির বস্তা দিয়ে আপাতত হালকা যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখনও বারঘোনা-মিশন হাসপাতাল সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওয়া¹া ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা বলেন, এ ইউনিয়নের সাপছড়ি, দেবতাছড়ি, বড়ইছড়ি পাড়া সহ বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে এবং রাস্তা ভেঙ্গে জেলা সদরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায়। বিজিবি’র প্রচেষ্টায় ধ্বসে পড়া মাটি সরিয়ে ও বালির বস্তা দিয়ে এ সড়কে হালকা যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।


কাপ্তাই ইউপি চেয়ারম্যান জানান, কাপ্তাই-রাঙামাটি নতুন সড়কে পাহাড় ধ্বসের কারনে যান চলাচল বন্ধ ছিল। বিজিবি ও নৌ-স্কাউট সদস্যদের নিরলস পরিশ্রমে এ সড়ক দিয়ে বর্তমানে হালকা যান চলাচল করছে।


চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, বারঘোনা-মিশন হাসপাতাল সড়কের নিচ থেকে মাটি ধ্বসে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সহসা এ সড়কে ধারক দেয়াল দিয়ে মাটি ভরাট করা না হলে সড়কের বিশাল অংশজুড়ে নদী গর্ভে বিলিন হয়ে যাবে। এতে মিশন হাসপাতালও হুমকির মধ্যে পড়বে। বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।


উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম জানান, উপজেলার বিভিন্ন স্থানে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু কিছু স্থানে বিজিবি’র প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করা হয়েছে। তবে মাটি সরানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের অভাবে সড়কের উপর ধ্বসে পড়া মাটি সরাতে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ