• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায়
সরকারী স্থাপনা ও বিদ্যালয় ভবনে আশ্রিতদের অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2017   Thursday

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া কিছু কিছু পরিবার নিজ নিজ জায়গায় ফিরতে শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে প্রশাসন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার রাঙামাটি ও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় শিবির প্রতিষ্ঠা করেছিল সেগুলোর পরিবর্তে অন্যান্য স্থানে আশ্রিতদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। 

 

জানা যায়, পাহাড় ধসের ঘটনার পর রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী ভবনের ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা। হয়। এসব কেন্দ্রে মোট ৩ হাজার ২শলোকজন আশ্রয় নেন। এসব কেন্দ্রে আশ্রিতদের সকালের নাস্তা ও দুবেলা খাবারসহ ত্রাণ সমাগ্রি সরকারী ও বেসরকারীভাবে বিতরণ অব্যাহত রয়েছে।


বৃহস্পতিবার রাঙামাটি সরকারী কলেজ ও বিএডিসি ভবন আশ্রয় কেন্দ্রে ঘুরে জানা গেছে কিছু কিছু আশ্রিত পরিবার নিজ নিজ বাড়েিত ফিরে গেছেন। এর মধ্যে রাঙামাটি সরকারী কলেজ আশ্রয় কেন্দ্রে থাকা ৮১ পরিবারের মধ্যে ৩৬ পরিবার এবং বিএনডিসি ভবনে আশ্রিত ৭২ পরিবারের মধ্যে ৪পরিবার তাদের নিজ নিজ বসত ভিটায় ফিরেছেন।


রাঙামাটি সরকারী কলেজে আশ্রয় কেন্দ্রের টিম লিডার মোঃ ছগির হোসেন সত্যতা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে যারা ফিরে গেছেন তারা তাদের ভগ্ন বাড়ি ঘরে ফেলা আসা জিনিসপত্রের পাশাপাশি হাঁস মুরগির তত্বাবধানের জন্য ফিরে গেছে। বিএনডিসি ভবনে আশ্রিত টিম লিডার শেখ শুক্কর জানান, তার আশ্রয় কেন্দ্র ৪ পরিবার বসত ভিটায় চলে গেছেন।


এদিকে, জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে জেলা ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় পাহাড় ধসের ঘটনার পর প্রশাসন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার রাঙামাটি ও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় শিবির প্রতিষ্ঠা করেছিল সেগুলোর পরিবর্তে অন্যান্য স্থানে আশ্রিতদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যেসব নতুন আশ্রয় কেন্দ্র করা হবে তার মধ্যে হল রাঙামাটি মেডিকেল কলেজের নতুন নির্মিত ছাত্রাবাস, রাঙামাটি জিমনেসিয়াম ও রাঙামাটি মারী স্টেডিয়ামের ড্রেসিং রুম। এছাড়া পর্যায়ক্রমে আরো শিক্ষা প্রতিষ্ঠানসমুহের আশ্রিতদের অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে সভা সূত্রে জানা গেছে।


সভায় জেলা প্রশাসক বলেন, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থদের যথাযথ আশ্রয় নিশ্চিত করার জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার রাঙামাটির মত কেপিআই(কি পয়েন্ট ইন্সটিটিউশন) আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কিন্তু বাস্তবে এসমস্ত কেন্দ্রে সাধারন জনগণের চলাচল নিষিদ্ধ রয়েছে। তার সত্বেও মানবতার দিক দিয়ে বিচেনা করে দুর্গতদের আশ্রয় দেয়া হয়েছিল।

 

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে তিনটি পৃথক টিমের যাচাই-বাছাই শেষে যাদের আশ্রয় দেয়ার প্রয়োজন থাকবে তাদেরকে আশ্রয় দেয়া হবে।


তিনি বলেন,ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তবে এতে একটু সময় লাগবে।


উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে ৩হাজার ২শ জন নারী-শিশু ও পুরুষ আশ্রয় নিয়েছেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর হালকা যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ