• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জেলা পরিষদের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2017   Saturday

রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায়  পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় এক হাজার পরিবারদের মাঝে শনিবার জেলা পরিষদেও পক্ষ থেকে খাদ্য শষ্য, শাড়ী, লুঙ্গি, ফলজ চারা ও সেলাই মেশিন বিতরন করা  হয়েছে। 

 

আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ত্রান সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বরকল বিজিবি হরিনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আতিফ, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নজরুল, ৪নং ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে অতিথিরা বরকল উপজেলার ছোট হরিনা আমতলা, ভুষনছড়া বাজার, এ্যারাবুনিয়া, বামল্যান্ড ও কলাবুনিয়া’সহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

 

ত্রান বিতরনকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, দূর্যোগে যে পরিমান ক্ষতি হয়েছে তা পুরন করতে সময়ের প্রয়োজন তবে এ সময়ে ক্ষতিগ্রস্থদের  পাশে থাকাটাই আসল মনুষ্যত্বের পরিচয়। তিনি বলেন, এখানকার একটি মহল ও বিএনপি নিজেরা দূযোর্গের পর ক্ষতিগ্রস্থদের পাশে না থেকে বর্তমান সরকারকে সমন্বয়হীনতার দোষারোপ করছে। তারা নিজেরাই আজ পর্যন্ত সঠিকভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রিতদের দেখতে বা কোন সহায়তা প্রদান করেনি।

 

 তিনি আরো বলেন, দূর্যোগের পরপরই জেলা পরিষদ সকল দূর্যোগপূর্ন এলাকা পরিদর্শন ও নিহত পরিবারদের নগদ অর্থ এবং ক্ষতিগ্রস্থদের খাবার প্রদান করেছেন। এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভুমি ধ্বসে মাটিচাপা পড়া লোকজনদের উদ্ধারে প্রশাসনকে সবসময় সর্বাত্বক সহযোগিতা করেছেন। প্রতিদিনই নেতাকর্মীরা আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের খোঁজ খবর নিচ্ছে।

 

তিনি বলেন, বর্তমান সরকারের  প্রধানমন্ত্রীর নির্দেশে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যূতের উন্নয়ন ঘটেছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের মাঝে নতুন কাপড় প্রদানের পাশাপাশি, স্বাস্থ্য সুরক্ষার জন্য মেডিকেল টিম প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিদিনই আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের তিনবেলা খাবার প্রদান করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারদের পুর্নবাসনে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহন করবে। এতেই বুঝা যায় পার্বত্যবাসীর প্রতি অত্যান্ত সরকার আন্তরিক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ