• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রামগড়ে যুবলীগ নেতা ইয়াছিনের মৃত্যুবার্ষিকী পালিত

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2017   Wednesday

খাগড়াছড়ির রামগড়ে যুবলীগ নেতা মো. ইয়াছিনের ১৮তম মৃত্যুবার্ষিকী ২৮জুন বুধবার পালিত হয়েছে।


শহীদ ইয়াছিন স্মৃতি সংসদ ও প্যানেল মেয়র-১ আহসান উল্ল্যাহ এর উদ্যোগে এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো.মোস্তফা, উপজেলা কমান্ডার জাফর আহমেদ,রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সরিফুল আলম দুলাল,খাজা নাজিম উদ্দিন, রুবেল বড়–য়া, রফিকুল আলম কামাল,বুলবুল, শাহ আলম সাবেক ছাত্রলীগ নেতা দেবব্রত শর্মা, উসমান ফারুক, শাহ আলম,দিদার, ফারক শাহ, সুমন বড়–য়া যুবলীগ নেতা লিটন দাশ, ক্যাপ্টেন ফারুক, ইব্রাহিম, শামসুউদ্দিন মিলন এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও বর্তমান পৌর কাউন্সিলর বিষ্ণু দত্ত, ঝন্টু পাল, ভবতোষ দেবনাথ, মো. ইব্রাহীম, মো. ইকবাল, মোসলেম উদ্দিন এবং নিহত যুবনেতা মো. ইয়াছিনের পুত্র মো. আরমান।


ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ও প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন ও কোষাধ্যক্ষ শুভাশীষ দাস এর উপস্থিতিতে সাংবাদিকদের বলেন,২৮জুন ’৯৯ দুর্বৃত্তরা গুলি ও জবাই করে তৎকালীন যুবলীগ নেতা মো. ইয়াছিনকে হত্যা করে। দীর্ঘ ১৮ বছরেও মামলাটি সুরাহা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ