• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2017   Sunday

রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত মাঝে রোববার ঈদের নতুন কাপড় বিতরণ করেছে জেলা প্রশাসন, সেনা বাহিনীসহ বিভিন্ন সংস্থা। এছাড়া আশ্রিতদের ত্রাণ সাহায্য অব্যাহত রয়েছে। 

 

এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯ টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের সকল সদস্যের মাঝে নতুন কাপড় বিতরণ করেছে। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আশ্রিত সকলের হাতে নতুন কাপড় তুলে দেন।

 

অপরদিকে, রাঙামাটি সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী পরিচালনাধীন ৭ টি আশ্রয় কেন্দ্রে সকল আশ্রীতদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে। রোববার সকালে রাঙামাটি সরকারী কলেজে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক ও তার পত্নী বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে আশ্রিতদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন।

 

অপরদিকে স্থানীয় এনজিও সংস্থা গ্রীন হিল রাঙামাটির প্রতিটি আশ্রয় মহিলাদের সামগ্রী বিতরণ করেছে। এসময় গ্রীনহীলের চেয়ারপার্সন টুকু তালুকদার,গ্রীনহীলের নির্বাহী পরিচালক মংথোয়াই সিং মারমা, গ্রীনহীলের প্রকল্প ব্যবস্থাপক লালসোয়াক লিয়ানা পাংখোয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়া শনিবার বিকালে প্রথম বারের মতো রাঙামাটি পৌর এলাকার উলুছড়ি ও কাটা পাহাড় এলাকার উপজাতীয় দুর্গতরা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান সেখানে আশ্রিত ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনের ফলে পাহাড় ধসে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। রাঙামাটি শহরে ক্ষতিগ্রস্থদের জন্য ১৯টি আশ্রয় শিবির খোলা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ