• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড় ধসের কারণে আর কাউকে হারাতে চাই না-বীর বাহাদুর

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2017   Saturday

পাহড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে আসতে অনুরোধ করে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার শান্তি কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। তিনি বলেন, পাহাড় ধসের মাটি চাপায় আর কাউকে হারাতে চাই না।

 

শনিবার দুপুরে বান্দরবানের লামা পৌরসভার আয়োজনে দুস্থদের মাঝে চাউল ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে.কর্ণেল মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী বিশেষ অতিথি ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা প্রমুখ।

 

এর আগে প্রতিমন্ত্রী আলীকদম উপজেলায় দুস্থদের মাঝে চাউল ও সোলার প্যানেল বিতরণ শেষে এল জি আর ডি মন্ত্রণালয় থেকে লামা পৌরসভা’র জন্য সদ্য বরাদ্ধ প্রাপ্ত এক্সকাভেটর (মাটি সমান্তরাল করার আধুনিক যন্ত্র) ও স্টাটিক রোড রোলারের চাবি মেয়রের হাতে তুলে দেন। পরে উপজেলার ফাইতং ও আজিজনগর ইউনিয়নেও চাউল বিতরণ শেষে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন,এ অনুষ্ঠানে যাদেরকে দেখে যাচ্ছি, আগামীতেও আসলে যেন তাদেরকে সুস্থভাবে দেখতে পায়। পাহাড় ধসের কারণে যেন আর কাউকে হারাতে না হয়।

 

তিনি বলেন, একটু সচেতন হলেই প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। অসচেতনতার কারণেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে,তাই সবাইকে সচেতন হতে হবে। অতি বর্ষণ শুরু হলেই, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদেরকে দ্রুত নিরাপদে আশ্রয় নিতে হবে।

 

তিনি দুর্যোগের সময় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারী, শিক্ষক, মসজিদ, মন্দির, গীর্জা, কেয়াং প্রধানদেরকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ