• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থদের পাশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2017   Saturday

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

কুয়েট এর মানবিক সংগঠন " ট্রাই" এবং" বিপন্ন রাঙামাটিবাসীর পাশে দাঁড়ান" সংগঠনের (যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী) পক্ষ থেকে ওয়াগ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে বেড শিট,সাবান,চিড়া,চিনি,বিস্কুট, সেমাই, স্যানেটারি   ন্যাপকিন সামগ্রি বিতরন করেন। ওয়াগ্গা ইউনিয়নের মুরালি পাড়া, দেবতাছড়ি,বটতলি,নোয়াপাড়া এবং বড়ইছড়ি এলাকায় সংগঠনের কর্মীরা কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনকে সাথে নিয়ে এই বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণকালে কুয়েট এর মানবিক সংগঠন " ট্রাই" এবং" বিপন্ন রাঙামাটিবাসীর পাশে দাঁড়ান" সংগঠনের (যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী) পক্ষ থেকে সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার তুষার, ইমন ও ইলেক্ট্রিক্যাল বিভাগের অংগন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসের ছাত্রী উজানী চাকমা সহ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, ৩ নং ওয়ার্ডের সদস্য অংচাপ্রু মার্মা, কার্বারী অজিত তংচংগ্যা, সাংবাদিক ঝুলন দত্ত উপস্হিত ছিলেন।

 

বিতরণকালে সূদর খুলনা থেকে এসে বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এলাকার জন প্রতিনিধিরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার তুষার, ইমন ও ইলেক্ট্রিক্যাল বিভাগের অংগন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসের ছাত্রী উজানী চাকমা জানান,বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর হ্রদয়ে গভীরভাবে রেখাপাত করেছে পাহাড়ের পাহাড় ধসে ক্ষতিগ্রস্হ মানুষ গুলোর অবস্থা দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, পত্র পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে তারা জেনে গেছেন সাম্প্রতিক বর্ষনে ক্ষতিগ্রস্হ পাহাড়ের দূর্দশা। তাই তারা ছুটে এসেছেন বিপন্ন মানুষের কাছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ