• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2017   Saturday

রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২শত ১৪টি পরিবারদের মাঝে শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছে।

 

সকালে লংগদুর তিনটিলা বৌদ্ধ বিহারের আশ্রয় কেন্দ্রে থাকা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৫ হাজার টাকা ৩০ কেজি চাল, পড়নে কাপড় সহ অন্যান্য নিত্য ব্যবহার্য্যসামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, ৭নং লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, ১নং আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, ২৪নং মাইনীমুখ মৌজার হেডম্যান মানিক কুমার চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

ত্রাণ বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, লংগদুর পাহাড়ীদের বাড়ি ঘরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায়না। এই ঘটনায় জড়িত যারাই থাকুক অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অপরাধীকে খুঁজে বের করে শাস্তির বিধান করতে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। তিনি বলেন, অগ্নিকান্ডে সাধারণ মানুষ যে ঘরবাড়ি হারা হয়েছে সরকার তাদের পুর্ণবাসনের পরিকল্পনা নিয়েছে।

 

তিনি বলেন, ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয় পুর্ণবাসন কাজে প্রক্রিয়া শুরু করেছে। অচিরেই তা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্থ লোকজন যাতে পুনরায় স্বাভাবিক জীবন যাপন শুরু করতে পারে তার জন্য জেলা পরিষদ সহায়তার হাত অব্যাহত রাখবে। তিনি ক্ষতিগ্রস্থ লোকজনকে মনোবল সুদৃঢ় করে সামনের দিনগুলোকে ধৈর্য্যর সাথে মোকাবেলার আহবান জানান।

 

উল্লেখ্য, ১জুন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। গত ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে  যায় এবং গুনমালা চাকমা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যূ হয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এতে গ্রেফতার করা হয় ২৪ জনকে গ্রেফতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ