• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ক্ষতি পূরণ ও দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসনসহ তিনদফা দাবিতে বাসদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2017   Thursday

ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ পরিবারকে ক্ষতি পূরণ, সরকারি উদ্যোগে দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসনসহ তিনদফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাসদ(র্মাকসবাদী)।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) রাঙামাটি জেলার উদ্যোগে মানববন্ধন, কর্মসূচি পালন করা হয়। মানবন্ধর চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ(র্মাকসবাদী) জেলা শাখার নেতা কমরেড কলিন চাকমা। মধুলাল চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মুক্তা ভট্টার্চায, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহবায়ক ফজলে রাব্বী ও জেলার সদস্য সুনীল কান্তি চাকমা। এর আগে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ ভয়াবহ পরিস্থিতি ধৈর্য্যের সাথে মোকাবেলা করছে। পাহাড় ধসে মারা গেছে শতাধিক, এখনো উদ্ধার করা যায়নি অনেক লাশ। শত শত মানুষ আজ গৃহহীন অবস্থায় অমানবিক জীবনযাপন করছে। ফসল, ফলের বাগান ধ্বংসের সাথে সাথে শত শত মানুষের স্বপ্নের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের এ ভয়াবহ ঘটনাকে নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়। বিষয়টির সাথে রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গভীরভাবে যুক্ত।

 

নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবার গুলোকে ক্ষতি পূরণসহ সরকারি উদ্যোগে দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসন করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ