• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বাসদ (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাঙামাটির দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2017   Monday

বাসদ (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাঙামাটি জেলার উদ্যোগে  সোমবার টেলিভিশন  উপকেন্দ্রের এবং সরকারি কলেজের আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মাঝে দুধসহ অন্যান্য শিশু খাদ্য বিতরণ  করেছে।

 

সংগঠনের মধু লাল তঞ্চঙ্গ্যার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড শফিউদ্দিন কবির আবিদ, রাঙামাটি জেলা সংগঠক কলিন চাকমা, শিশু বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত বড়ুয়া, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তা ভট্টাচার্য্য এবং শহর কমিটির সদস্য সুনীল বিকাশ চাকমা ও সুনীল কান্তি চাকমা প্রমুখ।


নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন পাহাড় ধসের ছয়দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সুনির্দিষ্ট করতে পারেনি। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যে সামান্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয় তা এখনও প্রদান করা হয়নি। এছাড়া আশ্রয় কেন্দ্র গুলোতে ত্রাণ প্রদান পর্যাপ্ত নয় বলে পরিবারগুলো শোচনীয় জীবন যাপন করছে।


নেতৃবৃন্দ আরও বলেন এ অঞ্চলে ক্ষমতাসীন দল ও প্রশাসনের যোগসাজশে দীর্ঘদিন ধরে নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষ নিধন, পর্যটনের নামে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পাহাড়ের স্বাভাবিক বনাঞ্চল ধবংস করে রাবার বাগান, সেগুন বাগানের জন্য লিজ দেওয়ার ফলে পাহাড়গুলোর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

 

ক্ষতিপূরণ ও ত্রাণ প্রদান করা এবং ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে সরকারের উদ্যোগে দীর্ঘস্থায়ী পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি পরিবেশবিদ, ভূতত্ত্ববিদসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে পাহাড়ী ধসের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

 

ads
ads
আর্কাইভ