• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2017   Saturday

শনিবার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে স্থানীয় হেডম্যান, কার্ব্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়েদুল হক। এসময় সভায় জোন উপ-অধিনায়ক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক মেজর তানভীর, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যগণ, সাংবাদিকসহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় জোন অধিনায়ক ওবায়েদুল হক বলেন, পার্বত্য এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী জুন মাসে চাঁদা বাজের উৎপাট বেড়ে যায়। তাদের অস্ত্রে মূখে হুমকির কারণে বাধ্য হয়ে পাহাড়ে বসবাসরত পাহাড়ী-বাঙালী, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণীর মানুষ চাঁদা দিতে হচ্ছে। সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে আইন শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে প্রতিরোধ করতে হবে।

 

সভায় বক্তারা সম্প্রতি ঘূণিঝড় মোরাল আঘাতে তেমন কিছু ক্ষয়-ক্ষতি না হলেও তীব্র বৃষ্টির কারণে ৩শ একরের অধিক ফসল পানিতে তলিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ