• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বনযোগীছড়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2017   Monday

জুরাছড়ি বনযোগীছড়া ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থবছরের ৬৮ লক্ষ ৩ হাজার টাকা প্রায় বাজেট ঘোষণা করা হয়েছে। 

 

সোমবার পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বাজেট ঘোষনা করেন। এর আগে ইউপি সচিব বিনয় জ্যোতি চাকমা উম্মুক্ত বাজেটের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন।


এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ১৪৫নং বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা উপস্থিত ছিলেন। এছারা অন্যান্যদের মধ্যে কতরখাইয় গ্রামের সমির কার্ব্বারী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুগত চাকমা, প্রধান শিক্ষিকা সুমনা তালুকদারসহ কৃষি, স্বাস্থ, প্রাণি সম্পদ, সমাজ সেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী বেসরকারী সেবা প্রদানকারী দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।


বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৬৮ লক্ষ ৩ হাজার টাকা প্রায় ধরা হয়েছে। এর মধ্যে নিজস্ব আয় ১ লক্ষ ২৮ হাজার এবং সরকারের থেকে বরাদ্দ ৬৬ লক্ষ ৭৫ হাজার টাকা প্রায়।


প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে কৃষি ও সেচ উন্নয়ন খাতে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। এর পর যোগাযো খাতে ১৪ লক্ষ ২৫ হাজার টাকা; স্বাস্থ্য ও নিরাপদ পানি সরবরাহ খাতে ৯ লক্ষ ৭৫ হাজার টাকা; শিক্ষা উন্নয়ন খাতে ৮ লক্ষ ২০ হাজার টাকা; মানব সম্পাদ উন্নয়ন খাতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা; পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪ লক্ষ টাকা; ভৌত অবকাঠামো উন্নয়ন খাতে ৩ লক্ষ ২৫ হাজার টাকা; মহিলা, যুব ও শিশু উন্নয়ন খাতে ৩ লক্ষ টাকা করে ব্যয় ধরা হয়েছে।


বাজেট উপস্থাপনার সময় চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের সিমিত আয় ও সরকারী স্বল্পতা বরাদ্দের কারণে এলাকায় বহু সমস্যা ও বিভিন্ন উন্নয়নের প্রয়োজনীয়তা থাকার সত্বেও এলাকার চাহিদা মোতাবেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা। তবে সীমিত বরাদ্দের মধ্যেও সচ্চতার মাধ্যমে সকল প্রকল্প বাস্তবায়নে এলাকায় সূষম উন্নয়ন নিশ্চিত করা হবে।


এছাড়া তিনি আরো বলেন, রাঙামাটি জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মতামত গ্রহণ ও সংশ্লিষ্ট্যতা রাখা হলে এলাকায় সময় উপযোগী সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ