• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্ম বার্ষিকী উদযাপিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2017   Thursday

দোহ,প্রেম,সাম্য এবং বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেলি অনুষ্ঠিত হয়।

 

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, ওয়াগ্গা চা বাগানের পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, তথ্য কর্মকর্তা মো হারুন, নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়ইছড়ি নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। আলোচনা সভায় নজরুলের উপর মূল প্রবন্ধ পাঠ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী সেহলিনা হাবিব সুধা।

 

 

আলোচনার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রওশন শরীফ তানির সঞ্চালনায় ফনিন্দ্র লাল ত্রিপুরার সংগীত পরিচালনায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন গীতিনৃত্যনাট্য "কারার ঐ লোহ কপাট"।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ