• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে বিভিন্ন উপজেলার  ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে আক্রান্ত ৭জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৩লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

জেলা সমাজসেবা কার্যালয় থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরের (২য় কিস্তি)  জেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে চেয়ারম্যান কক্ষে চেক বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  

 

এ সময় জাতীয় সমাজ সেবা পরিষদের সদস্য ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি পারভেজ আলী, সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক রুপনা চাকমা, উচ্চমান সহকারী দিলিপ কুমার চাকমা’সহ সমাজসেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রোগের চিকিৎসার্থে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় সদর উপজেলার স্বর্ণটিলা মুসলিম পাড়ার মোঃ ফরিদ, আসামবস্তী এলাকার শিমুল বড়–য়া, গর্জনতলী এলাকার গীতা ত্রিপুরা, কাউখালী উপজেলার চৌধুরী পাড়ার মোঃ হাবিবুল জাকারিয়া চৌধুরী, বড়ডলু পাড়ার আটুশি মারমা, লংগদু উপজেলার মারিশ্যারচর এলাকার মোঃ রুহুল আমিন এবং লংগদু যুবলক্ষী পাড়ার নূর হোসেনকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ