• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে ৩ জনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2017   Monday

রাঙামাটির নানিয়ারচর সদর উপজেলা থেকে সোমবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) ৩ সমর্থককে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, কিছু দিন আগে নানিয়ারচর উপজেলার তপোবন অরণ্য কুটির নামে একটি বৌদ্ধ বিহারে অভিযান পরিচালনা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার নানিয়ারচর উপজেলা সদরে স্থানীয় লোকজন বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশ শেষে ফেয়ার পথে জয়ন্ত চাকমা, শংকর চাকমা ও সুশান্ত চাকমাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


এদিকে ইউপিডিএফের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের যথাযথ সংরক্ষণ ও থলচাপ তপোবন অরণ্য ভাবনা কুটিরে অভিযানের প্রতিবাদে ও উপজেলা প্রশাসনের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি পেশ করার পর উপজেলা প্রশাসন মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ বক্তব্যে রাখনে, বৃহত্তর র্পাবত্য চট্ট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) উপজেলা থানা শাখা সভাপতি জয়ন্ত চাকমা ও হিল উইমন্সে ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

 

 

প্রেস বার্তায় তিনি আরো দাবী করেন,সমাবেশ শেষে ফেয়ার পথে সমাবেশে অংশগ্রহনকারীদের উপর লাঠি চার্জ করা হয়। এতে প্রায় ১৫০ জন আহত হয়েছে। এসময় পিসিপির উপজেলার থানা শাখা সভাপতি জয়ন্ত চাকমা, পাতাছড়ি এলাকার শংকর চাকমা এবং গবছড়ি এলাকার সুশান্ত চাকমাকে আটক করা হয।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ