• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটি ডিস্ট্রিক্ট ওর্য়াকিং গ্রুপের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2017   Monday

সোমবার ‘ডিস্ট্রিক্ট ওর্য়াকিং গ্রুপের বন্দুকভাঙ্গা বরদনা কৃষক মাঠ স্কুলের কার্যক্রম পরিদর্শন ও কৃষকদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ এর যৌথভাবে এই কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে।

 

পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর, সি.এইচ.টি.ডি.এফ  ই্উ.এন.ডি.পি’র ফিরোজ ফয়সাল, ডিস্ট্রিক্ট এফ.এফ.এস এক্সপার্ট, সি.এইচ.টি.ডি.এফ - ই্উ.এন.ডি.পি’র  এ.কে.এম আজাদ রহমান, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরণ চাকমা’সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

কৃষক মাঠ স্কুলের কৃষকেরা বলেন, কৃষক মাঠ স্কুলের শিখনগুলো কাজে লাগিয়ে তাদের কৃষি উৎপাদন এবং কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

 

মতবিনিময় সভায় জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা করা দরকার তাই করে যাচ্ছে এবং সেই সাথে জেলা পরিষদও অত্র এলাকার কৃষি উন্নয়ণে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে।

 

মতবিনিময়সভায় জেলা কৃষি কর্মকর্তা  রমনী কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন  কৃষকের বিভিন্ন প্রশ্নের সমাধান দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ