• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বর্ণাঢ্য আয়োজনে গুইমারা বিজিবি সেক্টরের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছিড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2017   Thursday

বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে ও শিল্পীদের মন মাতানো নাচে-গানে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তরে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্ণেল জাবেদ সুলতানকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সেক্টর কমান্ডার।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম ফজলে রাব্বী, লক্ষ্মিছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান এবং যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান।

 

এছাড়াও অনুষ্ঠানে সেনা ও বিজিবিসহ সামরিক পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন অতিথিরা। সন্ধ্যায় বিজিবি জোয়ান ও স্থানীয় শিল্পীদের মন মাতানো গান ও নৃত্যে মাতিয়ে তোলে পুরো সেক্টর সদর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ