• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নিহত মোটরসাইকেল সাদেকুল ইসলামের বাড়ীতে দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2017   Friday

নিহত মোটরসাইকেল চালক সাদেকুল ইসলামের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে শুক্রবার মহালছড়িতে যান  আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার।

 

এসময় তিনি বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দল কখনোই সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না। দেশের যেখানেই দূর্যোগ আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখানেই ছুটে যাবে। পাহাড়ী-বাঙ্গালী যেই হোক আমরা তাদের পাশে সব সময় ছিলাম সব সময় থাকবো।

 

তিনি অভিযোগ করে আরো বলেন, পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই সকল সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।  সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি অনুরোধ জানান।

 

দীপংকর তালুকদার বলেন, সম্প্রতি রমেল চাকমার মা বাবাকে সমবেদনা জানাতে গিয়ে অনেক জন অনেক কথা বলেছেন। আমরা ছাদেকুলের বাড়ীতেও এসেছি। তার পরিবারের পাশে আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীরা আগেও এসেছে। আমিও আজ এসেছি। তার মাকে শান্তনা দিয়েছি।

 

প্রঙ্গত: উল্লেখ্য,গেল ১০এপ্রিল সন্ধ্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর স্টেশন থেকে দুই যাত্রীকে নিয়ে  সাদেকুলকে ভাড়া করে রাঙামাটির ঘিলাছড়িতে  যাওয়ার পর নিখোজ হন। তিন দিন পর ঘিলাছড়ির এক জঙ্গলে ছাদেকুলের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ  পুলক চাকমা নামের একজনকে গ্রেফতার করেছে।

 

মহালছড়িতে নিহত ছাদেকুলের বাড়ীতে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদানের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিরুহুল আমিন, মহালছড়ি ইউনিয়ন ৩ নংওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, সাদেকুলের বড় ভাই রফিকুল ইসলাম  প্রমুখ।

 

এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মহালছড়ি স্কুলের পাশে সাদেকুল ইসলামের মায়ের সাথে দেখা করে সমবেদনা জানান এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ