• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে বাল্য বিবাহ বন্ধে র‌্যালী ও অালোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2017   Thursday

রাঙামাটির বিলাইছড়িতে সেবা গ্রহণে নারীদের উদ্বুদ্ধকরণ ও বাল্য বিবাহ বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি” লক্ষ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) উদ্যোগে  গেল মঙ্গলবার চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার নেতৃত্বে র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিল্পকলা হয়ে উপজেলা অডিটোরিয়মের সামনে গিয়ে শেষ হয়। 

 

পরে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.নীতিশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নারী ও নারী নেতৃবৃন্দ,উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক,সাংবাদিক,হেডম্যান,কার্বারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অন্যানের মধ্যে বক্তব্য দেন আইসিপিডি’র উপজেলা ব্যবস্থাপক প্রতিম দেওয়ান,হেডম্যান শান্তি বিজয় চাকমা,এসআই কামরুজ্জামান,ইউপি সদস্য ভদ্রসেন চাকমা,,কিশোরী লিডার রুমা আক্তার ও পাড়াকর্মী উচাংপ্রু মার্মা প্রমুখ।

 

 বিলাইছড়ি উপজেলায় বাল্য বিবাহের প্রকোপ বেশি ও এর কুফল উল্লেখ করে বক্তারা বলেন, সুন্দর সমাজ ও সুস্থ জাতি গঠনে বাল্য বিবাহ অবশ্যই রোধ করতে হবে। এজন্য বাল্য বিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

 

বক্তারা পাড়া কেন্দ্রের মাধ্যমে আইসিডিপি’র শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা সঠিকভাবে গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ