• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

জেলার রামগড়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিট আয়োজিত এক বণার্ঢ্য শোভাযাত্রা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।


যুব রেডক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিটের যুব প্রধান করিম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মামুন মিয়া, সভায় বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মহিউর রহমান, রামগড় প্রেসক্লাব সভাপতি শ্যামল রুদ্র, খাগড়াছড়ি শাখার সাবেক যুব প্রধান ও রামগড় ইউনিট উপদেষ্টা এস এম নাজিম উদ্দিন, ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন।


রামগড় ইউনিটের উপ-প্রধান আবছার হোসেনের পরিচালনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি দক্ষিণাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মহসীনুজ্জামান প্রমুখ।


প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, যুবরাই এদেশের প্রাণ। দেশ প্রেমিক ও দায়িত্বশীল নাগরিক গঠনের পাশাপশি যে কোন দুর্যোগ, দুরাবস্থায় যুব রেড ক্রিসেন্টের সাথে সকলকে এগিয়ে আসতে হবে। অগ্নি নির্বাপন, বন্যা, খরা, যে কোন মানব ও প্রকৃতি সৃষ্ট দুর্যোগে সকলেই নিবেদিত হবেন এটাই মানবিকতা আর এসকল মানবিক কার্যক্রমে প্রশাসন সবসময় পাশে ছিলএবং থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ