• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আর্তমানবতায় সেবার পাশাপাশি সমাজে বৈষম্যে দুর করতে চেষ্টা চালাতে হবে রেড ক্রিসেন্ট সোসাইটিকে : সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন, সমাজ ব্যবস্থা শ্রেণী বিভক্তির কারণে এখানে যেমন ধনী গরীব জাতি বর্ণতেও বিভক্তি রয়েছে তেমনি জাতিগত সম্প্রদায়গত লিঙ্গ ভেদে বৈষম্যে রয়েছে। এই জাতিগত, শ্রেণীগত বৈষম্যে দুরের আর্তমানবতার পাশাপাশি সমাজের বৈষম্যে দুর করতে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কাজ করতে হবে।

 

সোমবার রাঙামাটিতে আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  একথা বলেন।

 

রেড ক্রস রেড ক্রিসেন্ট ‘সবর্ত্র, সবার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ভুট্টো, সোসাইটির আজীবন সদস্য মুক্তিযোদ্ধা মনিষ দেওয়ান প্রমূখ। 

 

স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সোসাইটির ইউনিট অফিসার আজরু উদ্দিন সাফ্দার। আলোচনাসভা শেষে ৮জন যুবদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

 

এর আগে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 

পরে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালী শুরু করে জেলা শিল্পকলা একাডেমীতে প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

আলোচনাসভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিপন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরী ত্রাণ, দুর্যোগ সাড়াদান প্রস্তুুতি, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি ও যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এ সোসাইটি বাংলাদেশে এর কার্যকম চালিয়ে যাচ্ছে। বক্তরা বলেন, এ সংস্থা সময়ের পরিক্রমায় একটি শক্তিশালী ও কার্যকরী মানবিক সাহায্য সংস্থা হিসেবে বিশ্বের কোটি কোটি অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্থ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

 

উল্লেখ, ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন বিশ্ব রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতি বছর এ দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ