• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রোববার রাঙামাটিতে পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2017   Saturday

রাঙামাটি জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌ পথে যানবাহন চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রোববার রাঙামাটির সকল রুটে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদ।

 

রাঙামাটি ট্রাক শ্রমিককল্যাণ সমিতির মোঃ রুহুল আমিন জানান, সন্ত্রাসীদের চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ ও গুমসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জানমালের ঝুঁকি নিয়ে রাঙামাটির সবকটি রুটে যানবাহন চালাতে হয়। সর্বশেষ  গেল ৩ মে রাতে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের সাপছড়ি এলাকায় বাস, মিনিবাসসহ ১০-১২ যানবাহন থামিয়ে চালক-শ্রমিকদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। কিন্তু নিরাপত্তার জন্য প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।

 

তিনি আরো জানান, রাঙামাটি-রাবারবাগান, ভেদভেদী-আসামবস্তি, আসামবস্তি-কাপ্তাই, ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং পানিপথে যান চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে রোববার জেলার অভ্যন্তরীণ সড়ক ও নৌপথে সকল রুটে পরিবহন ধর্মঘট পালিত হবে। তারপরও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেয়া না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা সড়ক ও নৌযান মালিক ঐক্য পরিষদের নেতারা রাঙামাটি চট্টগ্রাম আসামবস্তি কাপ্তাই সড়ক ও ঘাগড়া বরুইছড়ি এবং নৌ-পথে প্রয়োজনীয় নিারাপত্তা নিশ্চিত করা না হলে  ৭মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের হুমকি দেয়া হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ