• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জীবনের নিরাপত্তা চেয়ে বৃহত্তর বনরুপা ব্যবসায়ি সমিতির অর্থ-সম্পাদক রনজিদ ধরের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2017   Wednesday

রাঙামাটির বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের অর্থ-সম্পাদক রনজিত কুমার ধর জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার এক সংবাদ সম্মেলন করেছেন।

 

শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত  সংবাদ সন্মেলনে লিখিত পাঠ করেন মারধরের ঘটনার শিকার বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির অর্থ সম্পাদক রনজিৎ কুমার ধর। এসময়    উপস্থিত ছিলেন,সমিতির সদস্য নূরুল আজিম খাঁন,গাজী ফরিদ আহম্মদ মো.আজিম,উত্তম দেবনাথ, রতন দাশ,মাছ ব্যবসায়ি মো.হারুন ও বিশিষ্ট ব্যবসায়ি চৌধুরী হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে  ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক রনজিৎ কুমার ধর অভিযোগ করে বলেন, হিসাব নিকাশ সংক্রান্ত ব্যাপারে কয়েক দফা সভাপতি ও  সম্পাদক বরাবরে লিখিত দরখাস্ত করি। কিন্তু এসব দরখাস্তের কোন সুরাহ পায়নি।এক পর্যায়ে এই সংক্রান্ত ব্যাপারে মিটিং আছে বলে গেল ২৮এপ্রিল সন্ধ্যায় তাকে সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ জরুরী মিটিং আছে বলে মোবাইলে একটি এসএমএস পাঠান। এসএমএস পেয়ে তিনি সমিতির অফিসে গেলে তাপস দাশ ও আবু সৈয়দসহ অন্যান্যরা তাকে মারাতœকভাবে মারধর করে জখম করে।  সমিতির কার্যালয়  থেকে পালিয়ে গিয়ে নিরাপদ স্থানে গিয়ে পওে হাসপাতালে ভর্তি হয়েছি।  তিনি আরো অভিযোগ করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে দীর্ঘ দিন ধরে মৌখিক ভাবে সমিতির হিসাব নিকাশের কাগজপত্র দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে তিনি অপারগতা প্রকাশ করায়  সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে তাকে অতর্কিতে মারধর করে। সংবাদ সন্মেলনে তিনি বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি মধ্যে রয়েছেন বলে দাবী করেন। 

 

এ ব্যাপারে সমিতির সভাপতি আবু সৈয়দ-এর যোগাযোগ করা হলে তিনি দাবী করে বলেন, রনজিতের সকল অভিযোগ মিথ্যা ভুয়া ভিত্তিহীন। ব্যবসায়ি সমিতির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য একটি কুচক্রীমহল এই সব ষড়যন্ত্র করছে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান বলেন,গেল ২৮এপ্রিল বনরুপা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক তাপস দাশ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। এবং সমিতির অর্থ-সম্পাদক রণজিত ধর তার জীবনের নিরাপত্তা চেয়ে গেল  ২মে থানায় গিয়ে একটি জিডি করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ