• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে রমেল চাকমার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচরে রমেল চাকমার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণ মাধ্যমে পাঠানো এ তথ্য জানানো হয়েছে।

 

সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে নানিয়ারচর উপজেলার পাতাছড়ি স্কুল মাঠে  আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন  নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমা। অন্যান্যদেও মধ্যে বক্তব্যে রাখেন, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা ও রামহরি পাড়ার মহিলা কারবারী শান্তনা চাকমা প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সেন্টু চাকমা।

 

প্রেস বার্তায় শোকসভায় অংশগ্রহণকারীদের বাধা দেয়ায় শোকসভা পরিণত হয় প্রতিবাদ সভায় উল্লেখ করে আরো বলা হয় শোকসভায় নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজারের অধিক লোকজনের সমাগম হয়। এতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চাকরীজীবী, শিক্ষক, ছাত্রছাত্রীসহ সব পেশা ও শ্রেণির মানুষ স্বতস্ফূর্তভাবে যোগ দেন।

 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ ১মে থেকে ৩০ জুন পর্যন্ত দুই মাস নানিয়ারচর বাজার বয়কট, মানববন্ধন, ১০ মে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রমেল চাকমার স্মরণে খাগড়াছড়িতে শোক সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন এবং ১৪ এপ্রিল ঢাকায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ