• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পিসিপি নেতা রমেল চাকমার মৃত্যু নিয়ে অভিযোগ
জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত শুরু

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2017   Monday

জাতীয় মানবধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটি সোমবার পাহাড়ী ছাত্র পরিষদ নেতা রমেল চাকমার মৃত্যু নিয়ে অভিযোগ তদন্ত ,এলাকা পরিদর্শন ও স্থানীয় নেতৃবন্দের সাক্ষ্য গ্রহন করেছেন।

 

জাতীয় মানবধিকার কমিশন সদস্য বাঞ্ছিতা চাকমা জানান, রমেল চাকমার মৃত্যু নিয়ে অভিযোগের সুষ্ঠু ও সঠিক তদন্তে জাতীয় মানবধিকার কমিশনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির মধ্যে তিনি হলেন আহ্বায়ক এবং সদস্য সচিব হলেন জাতীয় মানবধিকার কমিশনের রাঙামাটি অফিসের উপ-পরিচালক গাজী সালা উদ্দীন ও অপর সদস্য জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট অলি উজ্জামান।

 

তিনি আরো জানান, এ কমিটি গঠনের পর সঙ্গে সঙ্গে তদন্ত কাজ শুরু করেছি। সোমবার রমেলের বাড়ির এলাকা পরিদর্শন করি এবং তার বাবা, মা, পরিবার, স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়দের বক্তব্য ও সাক্ষ্য নিয়েছি। আমরা অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখছি। কমিটিকে গঠনের পর পনের দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রতিবেদন জমা দিতে তার অধিক সময়ও লাগতে পারে।  

 

এদিকে,কমিশনের গঠিত কমিটির সদস্যরা সোমবার সকালে রমেল চাকমার গ্রামের বাড়ি নানিয়ারচরের বুড়িঘাটের পূর্ব হাতিমারা এলাকা গিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় রমেলের বাবা, মা, স্বজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য ও সাক্ষ্য নেন তারা। তদন্ত কমিটির সঙ্গে এএসপি (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ রাঙামাটির কোতোয়ালি ও নানিয়ারচর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গেল ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেল ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ