• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে সনাকের সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা

স্টাফ রিেপার্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2017   Saturday

শনিবার খাগড়াছড়িতে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)-সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে জেলা সদরের গাছবান নি¤œ মাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। গাছবান নি¤œ মাধ্যমিক বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে যাত্রা বিরতি করে। বিরতি শেষে পদযাত্রা শুরু করে স্বর্ণিভরস্থ টিউফা আইডিয়েল বিদ্যালয়ে এসে শেষ হয়।

 

টিউফা আইডিয়েল বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।


একইভাবে প্রতিটি বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করান সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। শপথ বাক্য পাঠের পাশাপাশি দুর্নীতি বিরোধী জারিগান পরিবেশন করেন স্বজন-ইয়েস-ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।  


পদযাত্রা ও শপথ পাঠ অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ৫নং ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ও ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, সনাক সদস্য ও নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, স্বজন আহ্বায়ক অমল বিকাশ ত্রিপুরা প্রমুখ।   
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ