• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিেপার্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2017   Saturday
no

no

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সহ-সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, শিল্পকলা একাডেমী পরিচালনা পরিষদের সদস্য মঞ্জুলিকা খীসা। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর।

 

এর আগে দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু কওে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে নৃত্যশিল্পীরা নৃত্যের বিভিন্ন পোশাক পরে অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা ও স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সাংস্কৃতিক কর্মকান্ডই পারে সুষ্ঠ-সুন্দর সমাজ বিনির্মাণ করতে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায়ও লিপ্ত থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরো বলেন, নৃত্য সংস্কৃতির একটি বড় অংশ। একজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশনের মাধ্যমে মানুষকে যেমন বিনোদন দেয় তেমনী তার নিজের শারীরিক কসরতও হয়। ফলে তার মন ও শরীর দুটোই সুষ্ঠ থাকে।

 

তিনি সকল অঙ্গনের শিল্পী ও কলাকৌশলীদের সবসময় চর্চার মাধ্যমে সংস্কৃতি বিকাশেরও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ