• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরন

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2017   Tuesday

খাগড়াছড়ির নব গঠিত গুইমারা উপজেলা তৈমাতাই গ্রামে গণমনস্তাত্ত্বিকরোগে আক্রান্ত ৪৫ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলাধীন থলি পাড়া গ্রামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।


ত্রান বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী সংকিপ্ত বক্তব্যে বলেন আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। এই সরকার জনগনের উন্নয়নের জন্য কাজ করছে বলে উল্লেখ করেন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য তিনি সামনে জাতীয় নির্বাচনের আবার নৌকা মার্কা ভোট চান। এবং গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ৪৫ পরিবারে মাঝে ৫ কেজি চাল,২ কেজি ডাল,৫ কেজি আলু,২লিটার সয়াবিন তেল,২ কেজি লবন,২কেজি পেয়াজ ও পর্যাপ্ত পরিমান খাবার স্যালাইন বিতরন করেন। এর আগে ৪৫ পরিবারের ৫৩ জনের জন্য চিকিৎসা ও আসা যাওয়া বাবদ ৩৫ হাজার টাকা অনুদান দেয় পার্বত্য জেলা পরিষদ। রোগীদের হাসপাতালে আনা নেয়া ভর্তিসহ সকল কাজে সহযোগিতা করে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ও বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।


ত্রান বিতরন অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম,খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ। ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিপুরা কল্যান সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল বরন ত্রিপুরা।

 

উল্লেখ্য,গেল ১৭এপ্রিল খাগড়াছড়ি জেলার নবগঠিত গুইমারা উপজেলার তৈমাতাই গ্রামে ৪৫ পরিবারের ৫৩ জন নারী-পুরুষ গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন এবং সুস্থ হয়ে বাড়ীতে ফিরে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ