• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2017   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সর্ম্পকে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন ।

 

তিনি বলেন, দেশে উদ্বেগজনক হারে জঙ্গি কর্মকান্ড ঘটছে। দেশের মানুষ এখন কোথাও নিরাপদ নয়। এ আতঙ্ক পাহাড়েও বিরাজ করছে। তাই সকলে মিলে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে। আগামী প্রজন্মকে জঙ্গি কর্মকান্ড থেকে বিরত থেকে সরকারের উন্নয়নে সহযোগিতা করার জন্য উদ্বুব্ধ করতে হবে।

 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও মাসিক উন্নয়ন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

জেলা পরিষদ সভা কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা আরো বলেন, জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পরিষদের প্রতিটি মাসিক ও সমন্বয় সভায় উপস্থিত থেকে জনপ্রতিনিধি, সমাজকর্মী, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ এলাকার সমস্যাগুলো উপস্থাপন এবং তা সমাধানে পরামর্শ ও মতামত প্রদান করারও আহŸান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ