• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মোটরসাইকেল চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে শান্তিপূর্ন হরতাল পালন

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ির ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি) সহ সমমনা সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

বুধবার সকালে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা  হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করছে। সকালে সাড়ে ৯ টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাবার সময় মাষ্টার পাড়া মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাচ ভাংচুর করে পিকেটাররা। এ সময় পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

 

হরতাল চলাকালে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন ও দুরপাল্লার সড়কে  সব ধরনের যানবাহন চালাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান হরতালের কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া সকল ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহালছড়ি বাস স্টেশন থেকে দুই জন যাত্রী নিয়ে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম রাঙামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ হন। তিন দিন পরে  ঘিলাছড়ি এলাকা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সেনা ও পুলিশ প্রশাসন ছাদিকুল এর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে  গেল ১৬ এপ্রিল পল্টু চাকমা নামে রাঙামাটির নানিয়ারচর ঘিলাছড়ি থেকে এক যুবককে আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ