• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পহেলা বৈশাখ উপলক্ষে জীবন’র উদ্যোগে মেহেদী অংকন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2017   Sunday

পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক "জীবন" এর উদ্যোগে গেল শুক্রবার, পহেলা বৈশাখ উপলক্ষে রাংগামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সদস্য অন্তর্ভুক্তিকরণ, বৈশাখী সাঁজ ও মেহেদী অংকন কর্মসূচী পালিত হয়েছে। 

 

"জীবন" এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃ হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গল শোভা যাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। সভাপতিত্ব করেন "জীবন" এর সভাপতি আনোয়ারুল কবির পাটোয়ারী৷ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইউনুস সুমন, সহ-সভাপতি পারভেজ সুমন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক আসফাক হোসেন, যুগ্ন সম্পাদক সাইদা জান্নাত, সহ যুগ্ন সম্পাদক এ্যানি মেরেলিন মারমা, সমন্বয়ক সামিয়া হক, সহ সমন্বয়ক জহিরুল ইসলাম তন্ময়, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও জারিন তাসনিম, ইমাম হোসেন, মৌটুসি কর্মকার, "জীবন" কুমিল্লা ইউনিটের জাছিয়া ফরহাদ দিয়া ও মারিয়া ফরহাদ ফিহা৷ এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন "জীবন" রাবিপ্রবি ইউনিটের সদস্যরা৷


অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন "জীবন" এর কর্মী মোঃ আশফাক হোসেন, সাজিদ-বিন- জাহিদ (মিকি), আলমগীর হোসেন, এ্যানি মেরেলিন৷


বৈশাখী সাজ এবং মেহেদী অংকনে ছিলেন জাছিয়া ফরহাদ দিয়া, মারিয়া ফরহাদ ফিহা, সাইদা জান্নাত, জহিরুল ইসলাম তন্ময়, মোক্তাদির আল মামুন, আনিকা তাবাসসুম, এ্যানি মেরেলিন, সামিয়া হক৷ এছাড়া একই স্থানে প্রায় ১২০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করানো হয়, ৬০জনকে বৈশাখী সাজ ও ১৫ জনের মেহেদী অংকন করা হয়৷
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ