• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে বিসিপি`র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2017   Friday

মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সড়কের মাঝে অবস্থান করে সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। 

 

সমাবেশ থেকে বাঙালী ছাত্র পরিষদের নেতারা আগামী ৭২ঘন্টার মধ্যে মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচী ঘোষনা দিতে বাধ্য হবে।


সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক নুর শফিউল্লাহ ও কলেজ কমিটির আহবায়ক ফয়েজ আহম্মেদ।


এর আগে শহরের কাঠাঁলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি পুলিশ প্রহরায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কাঠালতলী এলাকায় গিয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের উপর সমাবেশে মিলিত হয়।


নিহত ছাদিকুলের বাবা মোঃ নাজিম উদ্দিন দাবী করে জানান, গেল সোমবার দুই যুবক তার সন্তানের মোটর সাইকেলটি তাকেসহ ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়িতে আসে। এরপর তার সন্তান গাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরে না যাওয়ায় পরদিন সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভিন্ন জাগায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় মহালছড়ি থানায় একটি জিডি করা হয়েছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যারাতে ঘিলাছড়িস্থ রাঙ্গেল পাড়া এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় ছাদিকুলের লাশ পাওয়া যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ