• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের অবহিত করণ সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2017   Saturday

শনিবার রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে  উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোয়াজ্জম হোসাইন। ইউনিটের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দীন, বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক খায়রুল আনাম খান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খায়রুল আনাম খান সভা সঞ্চালনা করেন।

 

সভায় ইউনিটের কার্য নির্বাহী কমিটির সম্মানীত সদস্য, আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা ছাড়াও জাতীয় সদর দপ্তর ইকোসেক প্রকল্পের মাঠ কর্মকর্তা পংকজ সরকার, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কর্মকর্তা ও ইকোসেক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ.কে.এম.আজরু উদ্দিন সাফ্দার, সহকারি প্রকল্প কর্মকর্তা শাহ্ রাজিউর রহমান রাজু  ও যুব প্রধান সোহানা ফেরদৌসসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন । 

 

সভায় বক্তারা নিজ নিজ এলাকায় রেড ক্রিসেন্ট কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান সহ এলাকার লোকজনের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে লব্দ জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে এবং যে কোন দুর্যোগ বিশে কওে বন্যা, অগ্নিকান্ড, পাহাড় ধ্বস জনিত পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট জেলার অধিক ঝুকিপূর্ণ কমিউনিটিতে,কমিউনিটি পর্যায়ে দুর্যোগ জনিত বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সহশিক্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজীবন সদস্যদের মধ্যে রেডক্রস,রেড ক্রিসেন্ট আন্দোলনের জন্ম কথা, ইতিহাস, মৌলিক নীতিমালা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সোসাইটির কার্যক্রম, ইকোনমিক সিকিউরিটি প্রকল্প, যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম এবং ইউনিটের কার্যক্রম বাস্তবায়নে আজীবন সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে ধারনা প্রদানের লক্ষ্যে এই অবহিত করণ সভার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ