• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে প্রথমবারের মত শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প ও আর্ট এক্সিভিশন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2017   Tuesday

মঙ্গলবার  থেকে প্রথমবারের মত রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী আর্ট ক্যাম্প এবং  আর্ট এক্সিভিশন শুরু হয়েছে। আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং,বৈসুক উপলক্ষে  এবং আদিবাসী চিত্র শিল্পীদের উৎসাহ অনুপ্ররেণা ও গতিশীল কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে মঙ্গলবার সকালের দিকে রাঙামাটি সদর উপজেলা মগবান ইউনিয়নের রাইন্যা টগুন ইকো রিসোর্স সেন্টারের দুদিনের আর্ট ক্যাম্পের উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা। হিল আর্টিস্ট গ্রুপের সিনিয়র সদস্য জয়দেব রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাইন্যা টগুন ইকো রিসোর্স সেন্টারের পরিচালক  ললিত সি চাকমা, সাসের নির্বাহী পরিচালক নুকু চাকমা, সাংবাদিক সত্রং চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন জিংমুন লিয়ান বম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্লুবাইও চৌধুরী পলি। আয়োজিত এ আর্ট ক্যাম্পে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া চারুকলা বিভাগের আদিবাসী শিক্ষার্থী ও চিত্র শিল্পীরা অংশ নেন।

 

আগামী ৭ থেকে ৯ এপ্রিল পর্ষন্ত  রাঙামাটি  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হবে আর্ট এক্সিভিশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প এবং আর্ট এক্সিভিশন-এ সহেযাগিতায় রয়েছে শিল্পকলা একাডেমী রাঙামাটি, একে খান ফাউন্ডেশন ও রাইন্যা টুগুন ইকো রিসোর্স সেন্টার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ও ফটোগ্রাফী ওয়েবসাইট  হিলবিডিটোয়েন্টিফোর ডটকম।

 

উদ্ধোধনী বক্তব্যে অঞ্জলিকা খীসা বলেন, একসময় এ শিল্পকে গুরুত্ব দেয়নি এখন এ শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ শিল্পের মধ্যে প্রাণ রয়েছে। কঠিন জিনিসকে চিত্র শিল্পীরা আয়ত্ব করে চর্চা করছেন। এক একজন চিত্র শিল্পী এ শিল্পটাকে বাচিঁয়ে রেখেছেন ধরে রেখেছেন।

 

তিনি এই শিল্পকে আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ ঘটিয়ে আমাদের সকলের চেতনার মধ্য দিয়ে ভাল বোধের সৃষ্টি করে তার কামনা করেন।

 

হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি জয়দেব রোয়াজা বলেন, এই এক্সিভিশনের মাধ্যমে পাহাড়ের শিশু-কিশোরেরা,আগামীতে শিল্প,সংস্কৃতি,ঐতিহ্যর প্রতি আগ্রহী হবে। যা একটি সুস্থ ও চিন্তাশীল জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ